শিক্ষক বাতায়নে দেশসেরা বাগেরহাটের হোসনেয়ারা খাতুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে শিক্ষক বাতায়নের দেশসেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন। সম্প্রতি শিক্ষাবিষয়ক ওয়েব পোর্টাল 'শিক্ষক বাতায়ন' তার ছবিসহ এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে ২০১৯ সালের ২০ জুলাই হোসনেয়ারা খাতুনকে জেলা মাধ্যমিক শিক্ষক অ্যাম্বাসাডর হিসেবে স্বীকৃতি দেয় শিক্ষক বাতায়ন। এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছিলেন তিনি।
শিক্ষক বাতায়ন সূত্রে জানা যায়, সারা দেশে শিক্ষকদের মধ্যে ৫ লাখ ২০ হাজার ১৯১টি কনটেন্ট শিক্ষক বাতায়নে আপলোড করা হয়েছিল। এর মধ্যে মডেল কনটেন্ট নির্বাচিত হয় ৯৫৩টি। এতে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদানের স্বীকৃতিস্বরূপ হোসনেয়ারা খাতুন দেশসেরা কনটেন্ট নির্মাতা মনোনীত হন।
হোসনেয়ারা খাতুন বলেন, শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার সরকারের একটা বড় চ্যালেঞ্জ। শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন ও মুক্তপাঠের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করার প্রচেষ্টা চলছে। আমি এই মাধ্যম কাজে লাগিয়ে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমার ছবি শিক্ষক বাতায়নের আর্কাইভে ভাসছে, যা আমার চাকরিজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ ছাড়া জেলা অ্যাম্বাসাডর হয়ে আইসিটিতে নিজ জেলাকে এগিয়ে নিতে দিন-রাত কাজ করে যাচ্ছি। সেরা কন্টেন্ট নির্মাতার এই স্বীকৃতি আমার কাজের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।
বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, হোসনেয়ারা খাতুন একজন পরিশ্রমী শিক্ষক। তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। শিক্ষক বাতায়নে ডিজিটাল কনটেন্টে নির্মাণ করে তিনি দেশসেরা হয়েছেন, এ জন্য তাকে শুভকামনা জানাই। এ ছাড়া অন্য শিক্ষদেরও ডিজিটাল কনটেন্ট নির্মাণে আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, হোসনেয়ারা খাতুন ২০০৫ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করেন। বিদ্যালয়ে উদ্দীপনা সম্মাননা স্মারক, বিটিটি কোর্স ফলোআপে মাস্টার ট্রেইনার, ICT4E Ambassador সম্মাননাসহ বিভিন্ন সময়ে একাধিক পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি। এ ছাড়া তিনি যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাস্টার ট্রেইনার ও যশোর বোর্ডের প্রধান পরীক্ষক (আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











