শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ জরুরী: দীপু মনি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৫ মে ২০২২ বুধবার
ফাইল ছবি।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরী। সমন্বিত উদ্যোগ হলে শিক্ষাকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে ‘মিটিং অব দি এডুকেশন ৪.০ এলায়েনস’ এর সভায় চার জন বক্তার অন্যতম হিসেবে ডা. দীপু মনি এ কথা বলেন।
আজ বুধবার শিক্ষা মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ন্যাশনাল ব্লেন্ডেড এডুকেশন মাষ্টার প্লান (২০২২-২০৩১) এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে ‘ক্লোজিং দি এডুকেশন গ্যাপ এসিইলেরেটর’ এ বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে আলোচনা হয়। এ সেশনে শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
এ ছাড়া ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ‘হয়য়ার উইল দি জবস অব টুমরো কাম ফর্ম?’ শীর্ষক প্যানেল আলোচনায় অন্যতম আলোচক হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশগ্রহণ করেন।
এ সময় তার সাথে প্যানেল আলোচক হিসেবে ছিলেন কানাডার উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শাম্পান, সুইডেনের অর্থমন্ত্রী মিকায়েল ড্যামবার্গ এবং নেদারল্যান্ডস এর বুর্টজর্গ নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইয়স ডি ব্লক।
আলোচনায় মডারেটর ছিলেন নিউইয়র্ক টাইমসের ডেপুটি ম্যানেজিং এডিটর রেবেকা ব্লুমেনস্ট্যাইন।
আলোচনায় অংশ নিয়ে ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন সূচিত হচ্ছে, তথ-প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলার উপযোগী যে মানব সম্পদ তৈরীর কর্মযজ্ঞ শুরু হয়েছে, সমতা, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক যে সকল নীতি অনুসৃত হচ্ছে সে সকল বিষয়ে আলোকপাত করেন।
নতুন প্রজন্মের জন্য মানুষ ও পৃথিবীর কল্যাণ কেন্দ্রিক কর্মসৃজন করা, নারীর কর্মজগতে প্রবেশকে অবাধ করাসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন।
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ