ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

শিক্ষাখাতে ৮১ হাজার ৪৪ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২০ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০২১-’২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাখাতে ৮১ হাজার ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত অর্থবছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা।
চলতি অর্থবছরের তুলনায় আসন্ন অর্থবছরের বাজেটে মোট ৯ হাজার ৪৯৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-’২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষাখাতে এই বরাদ্দ প্রস্তাব করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য এবছর ৩১ হাজার ৭৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের জন্য বরাদ্দ ছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের জন্য বরাদ্দ ছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও  মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল ৯ হাজার ১৫৩ কোটি টাকা।