ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৮:০০:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

শিব সেনায় যোগ দিচ্ছেন উর্মিলা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার রাজনীতিতে যোগ দিয়েছেন। কংগ্রেসের টিকেটে গেল নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। কিন্তু দুঃখের বিষয় প্রতিপক্ষের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন এই অভিনেত্রী। এ অবস্থায় কয়েকদিন আগে হঠাৎ করেই অভিনেত্রী কংগ্রেসকে বিদায় জানিয়েছেন। পদত্যাগ করেছেন দলটি থেকে। এখন গুঞ্জন শোনা যাচ্ছে এই তারকা নাকি শিব সেনায় যোগ দিচ্ছেন।

উর্মিলার এমন কর্মকান্ডে বলিউডের বাতাস কিছুটা ভারি হয়েছে। সংশ্লিষ্টরা এখন অভিনেত্রীকে নিয়ে আলোচনা সমালোচনায় মজে আছেন। এর মাঝেই উর্মিলাকে নিয়ে আরও একটি চকমপ্রদ খবর প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম জুড়ে। অভিনেত্রী নাকি অন্য আরেকটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন!

বলিউড মহলে গুঞ্জন শোনা যাচ্ছে- ৪৫ বছর বয়সী এই তারকা নাকি শিব সেনায় যোগ দিচ্ছেন। এখানেই শেষ নয়, শিব সেনা দলের প্রধান উদ্ভব ঠাকরের ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে দেখাও করেছেন উর্মিলা মাতন্ডকার। এরপর থেকেই গুঞ্জন আরও জোরাল হয়েছে।

সত্যিই কি এবার শিব সেনাতে নাম লেখাচ্ছেন উর্মিলা? এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, উদ্ধব ঠাকরের ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে তার সাক্ষাৎ শুধুমাত্রই সৌজন্যমূলক।

-জেডসি