ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৩৫:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২০ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে রাত থেকে শরীয়তপুরের শিমুলিয়া ও মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে সোমবার (২০ জুন) সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

তিনি বলেন, নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় রাতে ফেরি চলাচল বন্ধ ছিল। ৭ ঘণ্টা পর সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়, রাতে শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটের ফেরি চলাচল বন্ধ থাকে। রোববার সন্ধ্যার পর থেকে নৌপথের বিভিন্ন স্থানে স্রোত ও ঢেউয়ের কারণে চালকদের ফেরি চালাতে সমস্যা হচ্ছিল। ফলে সন্ধ্যায় যেসব ফেরি জাজিরা প্রান্তের সাত্তার মাদবর-মঙ্গলমাঝির ঘাটে গিয়েছিল, সেগুলো শিমুলিয়ায় ফেরার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে রোববার ভোরের দিকে দুই ফেরির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় একজন নিখোঁজ ও আহত হয়েছেন অন্তত ১৫ জন।