ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৬:০০:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

আফসানা মিমি।  ফাইল ছবি।

আফসানা মিমি। ফাইল ছবি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হলেন জনপ্রিয় টিভি তারকা ও মঞ্চকর্মী আফসানা মিমি। আগামী তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার তাকে।

আফসানা মিমি জানান, গত ১১ নভেম্বর তার চুক্তির কাজটি সম্পন্ন হয়।

তিনি বলেন, ‘নাটক করে জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সকল ভাবনা নাটকের উন্নয়ন নিয়ে। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি।’

নব্বই দশকে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু আফসানা মিমির। দেশ সেরা নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন তিনি। এই দলের হয়ে নিয়মিত কাজ করেছেন বহু বছর ধরে। তবে গেল কয়েক বছর ধরে কেবল নাটক পরিচালনায় বেশি সময় দিচ্ছেন। একের পর এক নির্মাণ দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি।

উল্লেখ্য, নব্বই দশকে আফসানা মিমি প্রথম আলোচনায় আসেন ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় করে। এ ছাড়া তার অভিনীত ছবি ‘চিত্রা নদীর পাড়ে’, ‘নদীর নাম মধুমতি’ দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়।