‘শিল্পকলা পদক’ পাচ্ছেন সাত গুণীজন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার
শিল্প সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য লোকসঙ্গীত শিল্পী মিনা বড়ুয়া ও নৃত্যশিল্পী শুক্লা সরকারসহ সাত গুণীজন পাচ্ছেন ‘শিল্পকলা পদক ২০১৮’। কাল বৃহস্পতিবার জাকজমক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ গুণীদের হাতে এ পদক তুলে দেবেন।
মঙ্গলবার জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ তথ্য জানান।
পদক প্রাপ্ত অন্যান্যরা হলেন- কণ্ঠসঙ্গীতে-গৌর গোপাল হালদার,যন্ত্রসঙ্গীতে-সুনীল চন্দ্র দাস ,নাট্যকলায়- ম.হামিদ, চারুকলা-অলকেশ ঘোষ, আবৃত্তি-জয়ন্ত চট্টোপাধ্যায়।
লিয়াকত আলী লাকী বলেন, ১৮ জুন বৃহস্পতিবার বেলা ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড.মো:আবু হেনা মোস্তফা কামাল এতে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আলোচনা ও পদক প্রদান শেষে একাডেমির শিল্পীদের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।
পদক প্রদানের জন্য তালিকাভূক্ত ক্ষেত্র ১০টি: কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি।
নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক,১ লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হবে।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব