শিশু জিহাদের মৃত্যুর মামলা পুনঃতদন্তের নির্দেশ
আপডেট: ০৩:১৫ পিএম, ৪ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর শাহজাহানপুরে গভীর নলকূপের পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
জিহাদের বাবার আবেদনে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশকে মামলাটি নতুন করে তদন্তের নির্দেশ দেন।
বাদীর আইনজীবী জসীম উদ্দিন খান উইমেননিউজকে বলেন, “আগেরবার শাহজাহানপুর থানা পুলিশের করা তদন্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাদ পড়ে গেছেন, যারা জিহাদকে হত্যার জন্য দায়ী। আগামী ৬ জুলাইয়ের মধ্যে নতুন তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসাতে মাটির নিচে বসানো একটি পাইপে গত ২৬ ডিসেম্বর পড়ে যায় শিশু জিহাদ। ওই গর্তটি পরিত্যক্ত হলেও তার মুখ খোলা রেখেই অন্য স্থানে কাজ চলছিল।
কয়েকশ ফুট গভীর ওই নলকূপের পাইপে শিশু জিহাদ পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের অভিযান নিয়ে সারা দেশ ছিল উৎকণ্ঠায়। প্রায় ২৩ ঘণ্টা পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জিহাদের মৃত্যুর ওই ঘটনা সে সময় সারাদেশে আলোড়ন তোলে। এর জন্য দায়ীদের শাস্তিরও দাবি ওঠে। এরপর জিহাদের বাবা নাসির ফকির শাহজাহানপুর থানায় এই মামলা করেন, যাতে ওই প্রকল্পের পরিচালক রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআর এর মালিক আব্দুস সালামকে আসামি করা হয়। গত ৭ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার পরিদর্শক আবু জাফর এ মামলায় অভিযোগপত্র দেন। এতে দুই আসামির বিরুদ্ধে অপরাধজনক প্রাণনাশের অভিযোগ আনা হয়। কিন্তু জিহাদের বাবা নাসির ফকির ওই অভিযোগপত্র নিয়ে আপত্তি তুলে আদালতকে বলেন, মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তদন্ত কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দিয়েছে। তার আবেদনেই মামলাটি নতুন করে তদন্তের নির্দেশনা আসে। মামলার আসামি সালাম গত ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত। এপ্রিলের শেষদিকে তাকে জামিন দেয় আদালত। আর রেলের প্রকৌশলী জাহাঙ্গীর গত ২১ মে আদালতে আত্মসমর্পণ করেন জামিন নেন। ০৪.০৬.২০১৫- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











