শিশু নির্যাতনের চেয়ে জঘন্য অপরাধ নেই: মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মানব পাচার রোধে কাজের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত অংশীদারিত্বের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, যৌনকর্মীদের শিশুরা মানবপাচারের জন্য ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুদের শোষণ ও নির্যাতনের চেয়ে জঘন্য কোন অপরাধ নেই।
রাষ্ট্রদূত মিলার শিশু নিবাস ‘শিশুদের জন্য আমরা’ পরিদর্শন করে এসব বলেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও শিশু নিবাস ‘শিশুদের জন্য আমরা’ পরিদর্শন করেছেন। এ সময়ে তারা এই প্রকল্পের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজেরা বেগমের সাথে পথশিশুদের সহায়তা ও যৌনপাচার বন্ধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। সাবেক যৌনকর্মী বেগম, একটি আশ্রয়কেন্দ্র এবং দারিদ্র বিমোচনের মাধ্যমে অন্য পথশিশুদের জোরপূর্বক যৌনকর্মী হওয়া থেকে রক্ষায় তার দর্শন নিয়েও আলোচনা করেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ তার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অভিযাত্রায় কেউ যাতে পিছিয়ে না থাকে সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র সকলকে শিশু শোষণ ও নির্যাতন সংশ্লিষ্ট যে কোন ধরনের সন্দেহজনক কার্যকলাপের তথ্য ফোনের মাধ্যমে ৯৮৭ নম্বরে কল করে জাতীয় শিশু সহায়তা (ন্যাশনাল চাইল্ড হেল্পলাইন)-কে জানাতে উৎসাহিত করে থাকে।
-জেডসি
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র




