শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
আপডেট: ০৩:১৫ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, চট্টগ্রাম : শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘দারিদ্রতার সুযোগে এক শ্রেণির অসাধুমহল শিশুদেরকে অল্প বেতনে হোটেল, রেস্তোঁরা, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহকর্মী হিসেবে কাজ করাচ্ছে। কর্মক্ষেত্রে তাদের উপর চালানো হয় শারীরিক নির্যাতন। শিশুদের কল্যাণে সরকার বিনামূল্যে পড়ালেখা ও স্কুল ফিডিংয়ের ব্যবস্থাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও অভিভাবকদের অসেচতনতার কারণে শিশুরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিশুশ্রম ও নির্যাতন রোধে সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই।’
তিনি বলেন, ‘সম্মিলিত উদ্যোগে বস্তি এলাকাসহ সমাজের ঝরে পড়া শিশুদের মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে পুনর্বাসনসহ স্কুলমুখী করা গেলে শিশুরা সহিংসতা থেকে রক্ষা পাবে। এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে।’
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী গোলাম এহসানুল হাবিবের সভাপতিত্বে ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন শিশুশ্রম হ্রাসকরণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রবার্ট কমল সরকার, ওয়াল্ড ভিশনের ভারপ্রাপ্ত ম্যানেজার রোনাল্ড প্রবীর সিসিক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য, বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক আমানুর রহমান খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জিএম আব্দুস সালাম, শ্রম বিভাগের কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম।
১১.০৬.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











