শীঘ্রই খুলে দেওয়া হবে বান্দরবানের পর্যটনকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার চার উপজেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে। তবে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে জেলার পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরী এক মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রথম পর্যায়ে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে পর্যটকদের ভ্রমণের জন্য নিরাপদ বিবেচনা করে খুলে দেয়া হবে। রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পর ধাপে ধাপে সেগুলোকেও খুলে দেয়া হবে।
রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পর্যটনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বান্দরবানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য বুধবার এই জরুরী সভা ডাকা হয়। এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ গোয়েন্দা সংস্থা সমূহের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পর্যটন সংশ্লিষ্ট অংশীজন এবং বিভিন্ন সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় ব্যবসায়ীরা দাবি করেন, করোনাকালীন সময় থেকে গত ৪ বছর ধরে বিভিন্ন সময়ে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলো হুমকির মুখে পড়েছে। ব্যাংক থেকে ঋণ নেয়া পর্যটন ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার পথে। ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে ব্যাংক ঋণের ওপর আরোপিত সুদ মওকুফ এবং ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির দাবি জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি