ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৫:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

শীতকালে স্বাস্থ্য ভালো রাখার উপায়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঠাণ্ডার আমেজ নিতে কার না ভাল লাগে! ক'দিন পরেই জাঁকিয়ে বসবে শীত। কিন্তু এই ঋতুর আমেজ নিতে হলে তো আগে সুস্থ্য থাকতে হবে। শীতকালে আবহাওয়া শুষ্ক হয়ে যায়, এজন্য ধুলো-ময়লা বেড়ে যায়। যা বিভিন্ন শারীরিক জটিলতার সৃষ্টি হতে পারে। এ অবস্থায় নিজেকে সুস্থ্য রাখবেন কীভাবে? 

প্রতিদিন সকালে নিয়ম করে এক চা চামচ মধু খান। ফুসফুসের উপর বায়ুদূষণের যে প্রভাব পড়ে, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। মধূতে আছে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। 

তুলসিপাতার অ্যান্টি-ব্যাকটিরিয়াল উপাদান শরীরকে রোগ, জীবানুর হাত থেকে রক্ষা করে। ঠান্ডা লেগে জ্বর-সর্দিকাশির সমস্যা থেকে রেহাই পেতে চোখ বুঝে ভরসা রাখুন তুলসিপাতার উপর।

হলুদে থাকা কারকিউমিন নামের উপাদানটি রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে। যে কারণে রান্নায় হলুদ মেশানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরাই। হলুদ মেশানো দুধ খেলেও সমান উপকার পাওয়া যাবে। এতে শ্বাসযন্ত্রও ভালো থাকে। 

ভিটামিন সি এ ভরপুর টমেটোতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। শীতকালে শ্বাসকষ্টের সমস্যা হলে তাদের টমেটো খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সালাদের সঙ্গে বা রান্নায় মিশিয়েও খেতে পারেন এটি।