শীতলক্ষ্যায় জাহাজে ইঞ্জিন বিস্ফোরণ, দগ্ধ ৮
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ৪ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলের জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ জুন) দিবাগত রাত ১টার দিকে রূপগঞ্জের গাজী ব্রিজ সংলগ্ন দড়িকান্দি ডকইয়ার্ডে ‘ওটি সাংহাই এইট’ নামে জাহাজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- জাহাজটির স্টাফ আ. মান্নান রাহাদ (২৩), হুমায়ুন কবির (৫৪), তাজুল ইসলাম লিমন (২৪), ইমতিয়াজ আহমেদ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), নাজমুল (৩৩) ও রাকিব (২৪)।
মাহবুবুর রহমান বলেন, গভীর রাতে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা ও টি সাংহাই ৮ জাহাজে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুনের শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় উঠে। জাহাজে থাকা স্টাফরা দগ্ধ হয়। আশপাশের জাহাজের লোকজন তাদের উদ্ধার ও তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করে।
আগুনে দগ্ধ আব্দুল মান্নান রাহাদ বলেন, চট্টগ্রাম থেকে নরসিংদীতে জাহাজে করে তেল নিয়ে যাই। সেখানে তেল আনলোড করে জাহাজটি নিয়ে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডকইয়ার্ডে রাখি। রাত ১টার দিকে যখন জাহাজের ডেকের ওপরে ছিলাম তখন ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আমাদের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে নদীতে লাফিয়ে পড়ি। এরপর সাঁতরে পাড়ে উঠলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, জাহাজে আগুনের ঘটনায় মোট ৮ জন রোগীকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। রাকিব, রাহাদ ও নাজমুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি পাঁচজন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে হুমায়ুনের শরীরের ৩০ শতাংশ, তাজুলের ৬৭, ইমতিয়াজের ৩০, রুবেল ও সোহেলের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







