শীতের জন্য আরও এক মাস অপেক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
আবহাওয়ার ট্রানজিশন পিরিয়ড চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি হলেও আমেজ শুরু হবে নভেম্বরের শেষ দিকে। শীতের জন্য অপেক্ষা করতে হবে আরও এক মাস। দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বর্তমানে দেড় মাসের হেমন্ত ঋতুর নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর)এ তথ্য জানান তিনি।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘ভারি বর্ষণের ফলে সারা দেশে শীত শীত অনুভূতি হচ্ছে। শীত আসতে এখনও মাসখানেক সময় লাগবে। আমাদের দেশে মূলত ডিসেম্বরে শীত শুরু হয়। সেক্ষেত্রে নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আভাস শুরু হতে পারে। আমাদের অবজারভেশনে এখন পর্যন্ত শীতের কোনো চিত্র আসেনি। মূলত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে দেশে ভারি বৃষ্টি হয়েছে, তাপমাত্রাও কিছুটা কমেছে। এর ফলে শীতের মতো মনে হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে ২০ অক্টোবর। এই মৌসুমি বায়ুর বিদায় এবং শীতের মাঝামাঝিতে যেই সময়টা বিরাজ করে তাকে হেমন্তকাল বলা হয়। মূলত দেড় মাসের মতো হেমন্তকালের আবহাওয়া বিরাজ করবে, এরপর শীতকাল শুরু হবে। গ্রীষ্মকাল ও বর্ষাকালের তুলনায় হেমন্তকালে তাপমাত্রা কম থাকে।’ দীর্ঘদিন গরম তাপমাত্রায় থাকার পর হঠাৎ এখন কম তাপমাত্রা পাওয়ায় মানুষের কাছে শীত মনে হচ্ছে বলে জানান এই আবহাওয়াবিদ।
কবে থেকে শীতের আমেজ শুরু হবে— এমন প্রশ্নে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘নভেম্বর মাসের ২০ তারিখ থেকে দেশে শীতের আমেজ শুরু হতে পারে। আগামী ২০ তারিখের আগ পর্যন্ত এসময়টাকে ট্রানজিশন পিরিয়ড বলে। এসময়টাতে বর্ষা শেষ হয়ে যায় এবং শীত আসার আগের সময়টাকে ট্রানজিশন পিরিয়ড অথবা হেমন্তকাল বলে। নভেম্বরের মাঝামাঝি থেকে শীতের আমেজ শুরু হলেও মূলত ডিসেম্বর থেকে শীতকাল শুরু হয়।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চল দিয়ে শীত প্রবেশ করবে। দেশের দুই পয়েন্ট দিয়ে উত্তরপূর্ব মৌসুমি বায়ু প্রবেশ করে। উত্তরপশ্চিমের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং উত্তরপূর্ব দিকের শ্রীমঙ্গল পয়েন্ট দিয়ে দেশে শীত প্রবেশ করবে। তবে এর মধ্যে সর্বপ্রথম উত্তরপশ্চিমের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া দিয়ে শীত প্রবেশ করবে।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








