শীতের মধ্যরাতে ঢাবিতে ছাত্রীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৭ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন দাবিতে মধ্যরাত পর্যন্ত ভিসি চত্ত্বরে অবস্থান করে বিক্ষোভ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রীরা।
জানা গেছে, হলের সিটে স্নাতকত্তোরের ছাত্রীদের শিক্ষার্থীদের ডাবলিং করার সিদ্ধান্তের প্রতিবাদ, রিডিংরুমের বিকল্প ব্যবস্থা না করে মনোয়ারা ভবন ভাঙার প্রতিবাদসহ হলের নানা সংকট সমাধানের দাবিতে এ বিক্ষোভ করেন তারা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রীরা আবাসন সংকট সমাধানের এসব দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন।
এরপর রাত সাড়ে ১২টার দিকে ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উপাচার্য ভবনের দিকে আসতে চাইলে মূল ফটকে তালা দেয় প্রক্টরিয়াল টিম। এরপর শিক্ষার্থীরা তালা ভেঙে ভিসি চত্বরে জড়ো হন।
ছাত্রীদের অভিযোগ, গত বছর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দায়িত্বে থাকাকালে তারা হলের অতিরিক্ত শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তরের দাবি জানান। আন্দোলনের একপর্যায়ে উপাচার্য দাবি মেনে নেন। কিন্তু ২০০ শিক্ষার্থীকে স্থানান্তরের কথা থাকলেও, মাত্র ৩৫ জনকে রোকেয়া হলে স্থানান্তর করা হয়।
এদিকে স্নাতকত্তোরের যেসব ছাত্রী সিঙ্গেল সিটে থাকেন, তাদের সঙ্গে ডাবলিং করতে বলা হয়। আন্দোলনরতদের অভিযোগ, এসব সংকট নিয়ে হাউস টিউটর ও হল প্রাধ্যক্ষকের কাছে অভিযোগ করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ কামাল নিচে নেমে এসে ছাত্রীদের কথা শোনেন। সবকিছু শুনে উপাচার্য আগামী এক সপ্তাহের মধ্যে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর রাত পৌনে ২টার দিকে আন্দোলনকারী ছাত্রীরা হলে ফিরে যান।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

