ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৫:৫০:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

শুটিং করতে গিয়ে পূর্ণিমা-ফেরদৌস আহত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শুটিং করতে গিয়ে ‘গুরুতর আহত’ হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা চিত্রনায়ক ফেরদৌস। আজ রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জে সকাল ১০ টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। ‘গাঙচিল’ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল ফেরদৌস-পূর্ণিমার আহত হওয়ার খবর জানিয়েছেন।

তিনি জানান, পূর্ণিমা মোটর সাইকেল চালিয়ে শট দিচ্ছিল। পেছনে বসা ছিলেন ফেরদৌস। চলন্ত অবস্থায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনেই পড়ে যান। আঘাত বেশ গুরুতর।

নির্মাতা নেয়ামূল বলেন, প্রাথমিকভাবে ফেরদৌস-পূর্ণিমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিকালে তাদের নোয়াখালী সদরে নেওয়া হবে। শরীরের আঘাত কতটা গুরুতর সেটা জানার জন্য দুজনের এক্স-রে করা হবে। তাদের শরীরের একাধিক স্থানে ক্ষত হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে ছবি বানাচ্ছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল।

‘গাঙচিল’ ছবিতে একজন সাংবাদিকের (সাগর) চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌসকে। আর পূর্ণিমা অভিনয় করছেন (মোহনা) এনজিও কর্মী হিসেবে। ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালী জেলার গাঙচিল কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহি ইউনিয়নে এর শুটিং শুরু হয়েছে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।