শুদ্ধাচার পুরস্কার পেলেন নেত্রকোণার ডিসি অঞ্জনা খান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জনসেবায় সততা, আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় নেত্রকোণার জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাসের কাছ থেকে বুধবার তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় তথা জাতীয় পুরস্কার হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। এর আগে তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ময়মনসিংহের প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, ২২তম বিসিএসের এই কর্মকর্তা দীর্ঘ বছর ধরেই ঢাকা ও চট্টগ্রামসহ মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দুই জেলার জেলা প্রশাসক হিসেবে খুব সুনাম, সাহস ও দক্ষতার সঙ্গে কাজ করছেন।
নেত্রকোণার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপালনের আগে তিনি দেড় বছর চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুরের একমাত্র নারী ডিসি হিসেবে যোগদানের পর থেকেই তিনি সাহসী অনেক কাজ সম্পাদন করেন। তার সাহসী ভূমিকায় চাঁদপুরের ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়। দেশের সর্বোচ্চ আদালত জেলা প্রশাসন তথা সরকারের পক্ষে রায় দিয়ে পুরোদমে এই বালু উত্তোলন বন্ধ করে দেয়।
মানবিকতা, সাহসিকতা এবং সততার মাধ্যমে তার কাজ দেখে নেত্রকোণাবাসীও মুগ্ধ। মাত্র এক বছরে তিনি সেখানে অনেক কাজ সম্পাদন করেছেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








