শুধু ঘর-সংসার সামলানোই নারীদের কাজ নয়: কাজল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ঘর-সংসার সামলানো শুধু নারীদের দায়িত্ব নয়। আবার নারীরাই শুধু বাড়িতে রোজগার করে আনবে তেমনটাও নয়। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এমনই মন্তব্য করেন বলিউড অভিনেত্রী কাজল।
নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গ নিয়ে অভিনেত্রী বলেন, ক্ষমতায়ন বিষয়টা নিজের মধ্যে থেকেই আসে। আপনি কোনো পুরুষের কাছে নিজের ক্ষমতায়নের আর্জি করতে পারেন না। আপনাকে নিজেকেই এটা অর্জন করতে হবে। পরিবারে তাদের কোনো ভূমিকা নেই এই ভাবনাটা ভাবা নারীদেরই বন্ধ করতে হবে। আমরা এই সমাজে পরজীবি সদস্য নই। নারীদের দায়িত্ব শুধু ঘর-সংসার সামলানো নয়। আবার নারীরাই শুধু রোজগার করবেন, তেমনটাও নয়।
কাজল আরো বলেন, এই নারী-পুরুষের পার্থক্য না করার শিক্ষাটা আমাদের সন্তানদের থেকেই শুরু করা উচিত। যেমন প্রথমে আমি আমার ছেলেকে শেখাবো যে তার মাকেও কাজের জন্য বাইরে যেতে হয়। যাতে পরবর্তীকালে ও যখন বড় হবে, তখন ওর স্ত্রীকেও ওই একইভাবে দেখতে ওর কোনো সমস্যা হবে না। ও যেন ছোট থেকেই বুঝতে শেখে যে এটাই স্বাভাবিক। আর তাতে ওর মনের মধ্যে কোনো বাধা-নিষেধ তৈরি হবে না।”
প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘কাজল’ অভিনীত শর্ট ফিল্ম দেবী। যে শর্টফিল্মের মূল বিষয়বস্তুতেই রয়েছে নারী। ইতোমধ্যেই ১ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই শর্ট ফিল্ম।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







