ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১২:১৪:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

‘শুধু নারীই নয়, পুরুষরাও যৌন নির্যাতনের শিকার’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এক সময়ের পর্নস্টার থেকে বলিউড রূপালি দুনিয়ায় এখন পরিচিত নাম সানি লিওন। নিজের অভিনয়ের গুণে সবার মন জয় করলেও তার হতে হয়েছিলো যৌন নির্যাতনের শিকার। এক সময়ে হলিউডে এবং বলিউডে সজোরে চলা #মিটু নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। তিনি বললেন, শুধু নারীদের নয়, পুরুষদেরও যৌন নির্যাতন করা হয়!

এর মধ্য দিয়ে প্রায় দু’বছর পর #মিটু নিয়ে মুখ খুলেছেন তিনি। খবর দ্য শিলং টাইমসের।

সানি লিওন অভিযোগ করে বলেন, #মিটু আমাদের প্রত্যেকের জীবনে বিরাট পরিবর্তন এনেছে। একইসঙ্গে অনেকেই এই বিষয়ে মুখ খুলেছেন, তবে নারীদের নির্যাতনের পাশাপাশি পুরুষরাও শিকার হয়ে থাকেন।

তারা কখনো সেই বিষয়ে কথা বলেন না। কিন্তু এই নিয়ে তাদের মুখ খোলা প্রয়োজন।

এই অভিনেত্রী পুরুষদের আরো জানান, চুপ করে থাকলে তাদের সাহস আরো বৃদ্ধি পাবে। এই জঘন্য কাজ তারা ক্রমাগত করবে। তাই এই বিষয়ে মুখ খুলুন। আমার মতে অনেকেটাই পরিবর্তন এসেছে।

তিনি বলেন, এ প্রজন্মের ছেলেরা হয়রানির শিকার হয়ে হতাশায় ভোগে। তাদের কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেন। আমরা সবাই চাইলেই এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পারি।

-জেডসি