শুরু হলো বঙ্গবন্ধু ম্যারাথন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২২’ শুরু হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়ামের সামনে থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়।
তথ্যমতে, আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২, গুলশান-১ পুলিশ প্লাজা হয়ে ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী হাতিরঝিলের চারপাশ ঘুরে হাতিরঝিলে সমাপ্ত হবে ম্যারাথন। এ কারণে দুপুর পর্যন্ত হাতিরঝিলের রাস্তা বন্ধ থাকবে।
এবারের ম্যারাথনে ২০০ জন দেশি-বিদেশি নারী-পুরুষ দৌড়বিদ অংশ নিচ্ছেন। এর মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে। এরই মধ্যে ৩০ জন এলিট রানার রয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে- মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, বাহরাইন ও আলজেরিয়া।
সাফ দেশগুলোর মধ্যে ফুল ম্যারাথনে অংশ নেবেন আনুমানিক ৩০ জন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা উল্লেখযোগ্য।
এই ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আয়োজনে সেনাবাহিনীর সহযোগী হিসেবে রয়েছে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ট্রাস্ট ইনোভেশন লিমিটেড ও নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। টেকনিক্যাল সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
প্রতিযোগিতা শেষে দুপুরে বিজয়ীরা পুরস্কৃত হবেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



