শুষ্ক কাশি সারাতে যা করবেন
লাইফস্টাইল ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশে ক্রমেই শীত বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে সর্দি-কাশির প্রকোপ। কাশতে কাশতে কফ উঠে বেরিয়ে গেলে আরামবোধ হয়, তেমন কোনো সমস্যাও হয় না। কিন্তু কফ শুকিয়ে যদি শুষ্ক কাশি শুরু হয়, সেটা বেশ বিরক্তিকরই বটে।
কাশতে কাশতে গলা-বুক ব্যথা হয়ে যায়, কিন্তু কফ বের হয় না, কাশিও যায় না। মনে হয় গলার মধ্যে কিছু একটা আটকে আছে। বিরক্তিকর এই শুষ্ক কাশি থেকে মুক্তির কি কোনো উপায় নেই? অবশ্যই আছে এবং সেগুলো আপনার ঘরেই মিলবে।
যেসব উপায়ে শুষ্ক কাশি থেকে মুক্তি পেতে পারেন
গলা ভিজিয়ে রাখুন
গলার কাছে দলা পাকাতে থাকা শুকনো কাশি গলায় জমতে দেওয়া যাবে না। তার জন্য সারাক্ষণ গলা ভিজিয়ে রাখতে হবে। শুধু পানি খেতে ইচ্ছা না করলে যেকোনো তরল খেলেই হবে।
সারাদিনে নারীদের কমপক্ষে সাড়ে ১১ কাপ অর্থাৎ ২.৭ লিটার এবং পুরুষদের কমপক্ষে সাড়ে ১৫ কাপ অর্থাৎ ৩.৭ লিটার পানি খেতেই হবে। কিন্তু ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার সময় উষ্ণ গরম পানি খেলে এই সমস্যা থেকে অনেকটাই আরাম মিলবে।
লবণ আর গরম পানির গার্গল
গলায় কফ আটকে থাকলে বা শুষ্ক কাশি হলে গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করার বুদ্ধি বাড়ির মুরব্বিরাও দিয়ে থাকেন। এটি উপকারীও। লবণ আর গরম পানির এই মিশ্রণ দিয়ে গার্গল করলে গলার কাছে জমে থাকা কফ পাতলা করতে সাহায্য করে।
প্রতিদিন সকাল বেলা হালকা গরম পানিতে লবণ দিয়ে গার্গল করলে শুষ্ক কাশির সমস্যা অনেকটাই কমে। সমস্যা যদি খুব গুরুতর হয়, সে ক্ষেত্রে দুই-তিন ঘণ্টা অন্তর গার্গল করতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই লবণ মিশ্রিত পানি যেন পেটে না যায়।
পুদিনা পাতার চা
ঠান্ডা লেগে সর্দিকাশি হলে অনেকেরই নাক বন্ধ হয়ে যায়, নিশ্বাস নিতে কষ্ট হয়। সেই সময় ‘মেন্থল’ আরাম দিতে পারে। পুদিনা পাতা দিয়ে বানানো চা এই ধরনের সংক্রমণের বিরুদ্ধে দারুন কাজ করে।
গরম পানির ভাপ
শ্বাসযন্ত্র ভালো রাখতে অনেকেই শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতোই গরম পানির বাষ্প নাক, মুখ দিয়ে নেন। এতে যেমন সাইনাস গ্রন্থিতে জমে থাকা কফ বা শ্লেষ্মা বেরিয়ে আসে, তেমন নাসারন্ধ্র থেকে শ্বাসনালির পথও পরিষ্কার থাকে।
কফি বা মদ থেকে দূরে থাকুন
সর্দি হলে বা ঠান্ডা লাগলে গরম পানীয় খেলে ভালো লাগে। চিকিৎসকরাও এমন পরামর্শ দেন। তাই বলে গরম পানির গাঢ় কফি একেবারেই নয়। আর্দ্রতা বজায় রাখতে অন্যান্য গরম পানীয় খেলেও অ্যালকোহল বা কফি শরীরে পানির ঘাটতি তৈরি করে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


