শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা নারী কারাতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
শুক্রবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দেশের বিভিন্ন জেলার অনূর্ধ্ব-১৫ কিশোরীদের নিয়ে শুরু হয়েছে রূপায়ণ সিটি শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা নারী কারাতে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মোট ছয়টি ইভেন্টে ১৯টি জেলার ১৫২ জন কারাতেকা অংশ নেবেন।
ইভেন্টগুলো হলো একক কাতা ও দলীয় কাতা এবং ৪০, ৪৭, ৫৪ ও ঊর্ধ্ব-৫৪ কেজি কুমি। প্রতিটি ক্যাটাগরিতে ১টি স্বর্ণ, ১ রৌপ্য ও ২টি তাম্র পদক থাকছে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিও থাকছে টুর্নামেন্টে। আসর থেকে উঠে আসা সেরা কারাতেকাদের ২০২৪ এশিয়ান গেমসের জন্য তৈরি করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা।
দুদিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড মোঃ মোজাম্মেল হক খান এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী এবং হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রূপের উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) পি জে উল্লাহ, রূপায়ণ সিটির চীফ এক্সিকিটিভ অফিসার (সিইও) এম মাহবুবুর রহমান, সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলী, কারাতে সাব কমিটির আহবায়ক এডভোকেট মায়া ভৌমিক, কারাতে সাব কমিটির সদস্য সচিব অতিঃ ডিআইজি সৈয়দা জান্নাত আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর যুগ্ন সম্পাদক নয়না চৌধুরী।
রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান ক্রীড়াঙ্গনে নারীদের পাশে থাকার কথা বলেন, ‘রূপায়ণ সিটি ক্রীড়াঙ্গণে নারী অংশগ্রহনে সব সময় সহযোগিতা করবে। আমরা সবসময় এরকম ভালো উদ্যোগের পাশে থাকবো।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











