শেখ রাসেলের জীবনী অবলম্বনে ‘আমি মায়ের কাছে যাবো’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে কাহিনীচিত্র ‘আমি মায়ের কাছে যাবো’। এটি মূলত শহীদ শেখ রাসেলের জীবনকাহিনী অবলম্বনে নির্মিত কাহিনীচিত্র। রচনা করেছেন সহিদ রাহমান এবং নাট্যরূপ করেছেন আওরঙ্গজেব। কাহিনীচিত্রটি নির্মান করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ।
কাহিনীচিত্রটিতে গীতালি দাশ গুপ্তা চরিত্রে অভিনয় করেছেন দেশ বরেণ্য অভিনেত্রী তারিন জাহান এবং শেখ রাসেল চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী দিহান। এছাড়াও এখানে সুরুজ আলী চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাশেদা জামান চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম।
অভিনয় প্রসঙ্গে তারিন জাহান বলেন,‘মহামানবের দেশে গল্প অবলম্বনে আমি মায়ের কাছে যাবো কাহিনীচিত্রটির স্ক্রিপ্ট টা খুব সুন্দর। সত্যি বলতে কী আবেগের জায়গা থেকে স্ক্রিপ্টিংটা অসাধারণ হয়েছে। সবকিছু মিলিয়ে কাহিনীচিত্রটি খুব ভালো হয়েছে। এখন শুধু অপেক্ষায় আছি পূর্ণ সম্পাদনার পর মিউজিকের কাজ শেষে কেমন হবে। কারণ আবেগের জায়গাগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে ঠিকঠাকভাবে মিউজিক ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এমন একটি গল্পে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে আমার। আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবে।’
তারিন জানান, আগামী বছরের দ্বিতীয় সপ্তাহে এই কাহিনী চিত্রটির প্রিমিয়ার হবে। এর আগেও তারিনকে এই ধরনের কাজে দর্শক দেখেছেন। এই ধরনের গল্পে তারিনকে বেশ মানায়। যে কারণে মূলত যারা এই ধরনের কাজের উদ্যোক্তা তারা তাকে নিয়েই কাজ করতে ভীষণ আগ্রহ প্রকাশ করেন এবং নির্মাণ শেষে নির্মাতাও আবারো কাজ করা নিয়ে ইচ্ছে প্রকাশ করেন।
এর আগে গেলো শোক দিবসে তিনি সোহেল রানা বয়াতীর পরিচালনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘রক্ত মাখা সিড়ি’র ডকুড্রামায় অভিনয় করে বেশ প্রশংসিত হন। ‘রক্ত মাখা সিড়ি’ গানটি লিখেছেন সুজন হাজং। সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। গেয়েছেন নিশীতা বড়ুয়া। মূলত এই গানটিকে ঘিরেই ডকুড্রামা নির্মিত হয়।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










