শেখ হাসিনা চরিত্রে অভিনয় করাই আমার বড় প্রাপ্তি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ এএম, ১৫ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার বাংলাদেশের ১৫৩টি সিনেমা হলে বায়োপিকটি মুক্তি পাবে। সিনেমাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরত ফারিয়া।
বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে ফারিয়া বলেন, প্রথম প্রস্তাব আসা থেকে শুরু করে এ পর্যন্ত খুব সুন্দর একটা সফর শেষ করলাম। সবাই অনেক পরিশ্রম করেছেন এই সিনেমার জন্য। সেই সিনেমা এবার মুক্তি পেল, ভেবেই ভালো লাগছে আমার।
বায়োপিক হওয়ায় সেখানে চরিত্রের আধিক্য বেশি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে সুযোগ পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি অভিনেত্রী নুসরাত। তার ভাষ্যমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা জানার পর আমাকে দেশের সব থেকে সৌভাগ্যবান মনে হয়েছিল। কারণ, এ পর্যন্ত কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি। তবে ভবিষ্যতে কেউ করবে কি না তা জানি না। তবে আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আর কোনোদিন অভিনয় নাও করি, তাহলে আক্ষেপ থাকবে না। এই চরিত্রে অভিনয়ের যে সুযোগ অর্জন করেছি, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি।
নুসরাত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন, এটি প্রধানমন্ত্রীও জানেন না। তবে এ নিয়ে একবার বঙ্গবন্ধুকন্যার সঙ্গে কথা হয়েছিল অভিনেত্রীর। এ ব্যাপারে নুসরাত বলেন, তিনি আমাকে কনফিডেন্ট থাকতে বলেছিলেন। আর বলেছিলেন আমার মতো করে চরিত্রকে ফুটিয়ে তুলতে।
এছাড়াও সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি বলেন, আমরা চেষ্টা করেছি সবাই চরিত্রটি ফুটিয়ে তুলতে। ১৩ অক্টোবর সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।
ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত সিনেমাটিতে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে- খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।
সূত্র: আনন্দবাজার
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










