ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২০:৩৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’: চিত্র প্রদর্শনীর উদ্বোধন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

উদ্বোধনের পর গ্যালারী ঘুরে দেখছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

উদ্বোধনের পর গ্যালারী ঘুরে দেখছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক মাসব্যাপী চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেছেন।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ শনিবার সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ প্রদর্শনী আগামী ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জয়ীতা প্রকাশনীর সহযোগীতায় বাংলদেশ শিল্পকলা একাডেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের এ প্রদর্শনী আয়োজন করে।

স্পিকার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি প্রদর্শনীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চিত্রশিল্পীদের সাথে কথা বলেন।

এসময় এমিরেটাস প্রফেসর আনিসুজ্জামান, সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ হোসেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি উপস্থিত ছিলেন।