ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২০:০৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

শেখ হাসিনাকে ‘মা’ বললেন রানী মুখার্জি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিত্বে মুগ্ধ বলিউড অভিনেত্রী রানী মুখার্জি তাকে মা বলে ডেকেছেন। সম্প্রতি ভারত সফরে দিল্লিতে দেওয়া হিন্দিতে তার ভাষণের প্রশংসা করেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিট-২০১৯’ উপলক্ষে চারদিনের ভারত সফরের দ্বিতীয় দিন নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের (আইবিবিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজের বক্তব্যে হিন্দি ভাষায় শেখ হাসিনা বলেন, ‘পেঁয়াজ মে থোড়া দিক্কাত হো গেয়া হামারে লিয়ে। মুঝে মালুম নেহি, কিউ আপনে পেঁয়াজ বন্ধ কার দিয়া! ম্যায়নে কুক কো বোল দিয়া, আব সে খানে মে পেঁয়াজ বন্ধ কারদো।’

এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, পেঁয়াজ নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি আমরা। আমি জানি না কেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলেন। আমি রাঁধুনিকে বলে দিয়েছি, এখন থেকে রান্নায় পেঁয়াজ বন্ধ করে দাও।

শেখ হাসিনার হিন্দিতে কথা বলার দক্ষতা দেখে মুগ্ধ হন বলিউড অভিনেত্রী রানী। তার নিজস্ব ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর গুণ, ব্যক্তিত্ব, দক্ষ নেতৃত্ব এবং বাংলাদেশের উন্নয়নের কথা উল্লেখ করেন। ওই পোস্টে শেখ হাসিনাকে এশিয়ার ‘গ্রেট লিডার’ হিসেবে আখ্যা দেন তিনি।

নিজ দেশের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেওয়াসহ তিনি বলেন, ‘আপনার গুণে আমি অভিভূত শেখ হাসিনা মা। আপানাকে ধন্যবাদ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী।’