শেখ হাসিনার ক্রিকেটপ্রেমে মুগ্ধ সৌরভ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার
শেখ হাসিনার ক্রিকেটপ্রেমে মুগ্ধ সৌরভ
ঐতিহাসিক ইডেন গার্ডেনসে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে তিন দিনের শুরুতেই আজ রোববার। কিন্তু বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী মুগ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্রিকেটপ্রেমে।
গোলাপী বলের এই খেলাকে স্মরণীয় করে রাখতে বিসিসিআই'র পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
প্রধানমন্ত্রী ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজিয়ে এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ উদ্বোধন করেন। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও সেখানে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্রিকেটেপ্রেম দেখে মুগ্ধ হন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
আজ রোববার ম্যাচ শেষে সৌরভ গাঙ্গুলী সাংবাদিকদের কাছে শেখ হাসিনার এই ক্রিকেটপ্রেম নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান।
তিনি বলেন, ‘আপনাদের (বাংলাদেশের) প্রধানমন্ত্রী অবিশ্বাস্য। উনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। খেলাধুলার প্রতি উনার অগাধ ভালোবাসা। একজন প্রধানমন্ত্রী এখানে বক্সে এসে বলছেন ‘আমি সারাদিন খেলা দেখব, হোটেলে যাব না’।
সৌরভ বলেন, ‘একজন প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের কথা এককথায় অবিশ্বাস্য। উনাকে আমার পক্ষ থেকে প্রণাম জানাবেন।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর ১৭ মার্চে বাংলাদেশে আসার কথাও জানান গাঙ্গুলী।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমি ঢাকায় যাব। শুধু উনার (শেখ হাসিনার) জন্য যাব।'
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




