শেন ওয়ার্নের মেয়ের ‘আবেগঘন’ বার্তা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কাউকে কিছু না বলেই হঠাৎ ওপারের পথ ধরেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। মাত্র ৫২-তেই ঝরে যাবেন ২২ গজ কাঁপানো এই ধ্রুবতারা অনেকের কাছেই সেটা অবিশ্বাস্য! শেন ওয়ার্নের মৃত্যু আরও বেশি কঠিন তার পরিবারের জন্য। বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মেয়ে সুম্মের ওয়ার্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে হয়েছেন স্মৃতিকাতর।
সুম্মের লিখেছেন..
মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, অপেক্ষা করছি কেউ একজন এসে আমাকে তুলে দিয়ে বলবে তুমি ঠিক আছো। এটা বাস্তব জীবন হতে পারে না। সবচেয়ে সুন্দর মানুষটার প্রতি পৃথিবী এতটা নিষ্ঠুর হতে পারে না।
তোমার নরম স্বরে ‘সবকিছু ঠিক হয়ে যাবে’ কথাটা আমি আর শুনবো না, এটা কোনোভাবেই হতে পারে না বাবা অথবা আমি তোমাকে নিয়ে কতটা গর্বিত, সাধারণভাবে বলা ‘শুভ রাত্রি’ কিংবা ‘শুভ সকাল, আমাদের সকালে দেখা হবে, তোমাকে ভালোবাসি...’
পৃথিবী তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার আগে আমরা ‘সামার অব ৬৯’ গানের ঘোরের ভেতরে ঢুকে গিয়েছিলাম আর আমি কাটাচ্ছিলাম জীবনের অন্যতম সেরা সময়। তুমি বলেছিলে ওই গানটা কত ভালোবাসো, তোমার হাসি কীভাবে পুরো ঘর আলোকিত করেছে সেটাও দেখেছি। নিজেরা এক অপরের দিকে তাকিয়ে হাসিও থামাতে পারছিলাম না।
তুমি আমাকে হাসিয়েছো বাবা। যদি জানতাম সেটাই শেষবারের মতো তোমার হাসি দেখা! আমি আবার ওই হাসিটা দেখার জন্য যেকোনো কিছু করতে পাারি, তোমার ওই কণ্ঠটা শোনার জন্যও। আরেকবার তোমার আদর পেতে, শেষবারের মতো তোমাকে দেখতেও আমি যেকোনো কিছু করতে পারবো।
যদি তোমার জীবনের শেষ মুহূর্তে, তোমার স্বর্গে যাত্রার ঠিক আগে, শেষ নিঃশ্বাস নেওয়ার সময় বলতে পারতাম সব ঠিক হয়ে যাবে। তোমার হাতটা ধরে যদি বলতে পারতাম তোমাকে কতটা ভালোবাসি!
আমি আমাদের সময়গুলোকে ফিরে পেতে যেকোনো কিছু করতে পারবো বাবা। আমাদের সময়কে লুট করা হয়েছে। আমি চাই আরেকটাবার তোমাকে ফিরে পেতে।
তুমি হয়তো বেঁচে নেই বাবা, কিন্তু সবসময় আমার হৃদয়ের মাঝখানে থাকবে। পৃথিবীতে থাকা অবধি আমি আমাদের স্মৃতিগুলো লালন করবো আর একদিন ফিরে আসবো তোমার কাছে।
আমি তোমাকে ভালোবাসি বাবা, সবসময় বাসবো, তুমি যেখানেই থাকো না আমার বাবা হিসেবেই থাকবে। তোমার ছোট্ট মেয়ের কাছ থেকে ভালোবাসা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











