ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

শেরপুরে ট্রলিচাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১১ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরে ট্রলিচাপায় ফিরোজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা স্থানীয় মৃত আব্বাস আলীর স্ত্রী ও ৪ সন্তানের মা।

জানা যায়, কালীগঞ্জ উত্তরপাড়ায় সেলিম তরফদার সুজনের মালিকানাধীন ইটভাটার একটি ট্রলি ওই ভাটা থেকে জেলা কারাগার মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় আব্বাস আলীর বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ট্রলিটি ফিরোজা খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ট্রলির চালক কৌশলে সটকে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর থানার ওসি বসির আহমেদ বাদল জানান, নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তা নিয়মিত মামলা হিসাবে গ্রহণ করা হবে।