শেরপুরে বিষপানে নারী কনস্টেবলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বগুড়ার শেরপুরে বিষপানে রহিমা খাতুন (২০) নামে পুলিশের এক নারী কনস্টেবল মারা গেছেন।
বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বেলা সাড়ে ১১টায় তিনি বাড়িতেই বিষপানে অসুস্থ হন বলে তার পরিবার জানায়।
রহিমা খাতুন বগুড়ার শেরপুর উপজেলার চন্ডিশ্বর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এছাড়া তিনি কক্সবাজার ৮ম আমর্ড ব্যাটালিয়ন পুলিশে (এপিবিএন) কর্মরত ছিলেন।
রহিমার চাচা রুবেল মিয়া জানান, ১০ দিনের ছুটি নিয়ে রহিমা গত ৫ জানুয়ারি শেরপুরে গ্রামের বাড়িতে আসেন। তার সঙ্গে একই ব্যাটালিয়ানে কর্মরত এক পুলিশ কনস্টেবলের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রহিমা খাতুন বাড়িতেই বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহিমা খাতুন মারা যান।
ছিলিমপুর মেডিক্যাল ফাড়ির উপ পরিদর্শক (এসআই ) শামীম জানান, বিষপানে অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশের ঐ নারী কনস্টেবল ভর্তি হয়েছিলেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়