ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১১:২০:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

শৈলকুপায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ছাইভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সিয়াম হোসেন (৪) ওই গ্রামের আলম হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে শিশুর চাচা আলী হোসেন।

স্থানীয়রা জানায়, বিকাল ৬টার দিকে চাচা আলী হোসেন শিশু সিয়ামকে কোলে করে বাড়ির ধারে রাস্তার পাশে বসে ছিল। ওই সময় একটি মাটি টানা ট্রাক্টর ট্রলি আলী হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সে সময় কোলে থাকা শিশু সিয়াম রাস্তায় ছিটকে পড়ে। এতে তার চাচা আলী হোসেনসহ গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার কোন অভিযোগ না দিলে শিশুর লাশ তাদের কাছে বুঝে দেয়া হবে।