শোক আর মাতমে রাজধানীতে শেষ হলো তাজিয়া মিছিল
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২০ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
শোক আর মাতমের মধ্য দিয়ে রাজধানীতে শেষ হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল। মিছিলটি শনিবার সকাল সাড়ে ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়। পরে বকশী বাজার, নবকুমার স্কুল, কারারোড, উর্দু রোড, হরনাত ঘোষরোড, লালবাগ, এতিমখানা রোড, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়।
রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও এর আশেপাশের শিয়া সম্প্রদায়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে কালো-লাল-সবুজের নিশান উড়িয়ে চলে তাজিয়া মিছিল। বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ কান্নার ধ্বনি তোলেন শতাধিক মানুষ। কেউ ‘শোকগীতি’ পড়তে পড়তে, কেউবা বাদ্য বাজিয়ে জমায়েতে ঘুরতে থাকেন।
শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ মিছিলে অংশ নেন। মিছিলটি সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ র্যাব, সোয়াতসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন।
দিবসটি শান্তিপূর্ণ ও নিরাপদে পালনে ডিএমপির তরফ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠিসহ সব ধরনের অস্ত্র নিষিদ্ধ করেছিল পুলিশ। আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছিল।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি