শোককে শক্তিতে পরিণত করে মাস্ক পরুন: মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৫ আগস্ট ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শোককে শক্তিতে পরিণত করি, আসুন সবাই মাস্ক পরি। আজ জাতীয় শোক দিবসে স্থানীয় সংসদ সদস্য এবং ডিএনসিসির স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ৫ লাখ মাস্ক বিতরণ করা হবে।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রাজধানী ঢাকাকে একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করা হবে।
আতিকুল ইসলাম আরও বলেন, 'মাস্ক আমার, সুরক্ষা সবার, তাই করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে আমাদের প্রত্যেককেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।'
রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর মাস্ক মাস্কিং এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোড-শো কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মাস্ক মাস্কিং এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোড-শো কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বিদ্যমান করোনা পরিস্থিতিতে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের জন্য মো. আতিকুল ইসলামের প্রশংসা করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এরপর মো. আতিকুল ইসলাম ডিএনসিসির কাউন্সিলরবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গুলশানের নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








