ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১০:৪৫:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

শোকবিহ্বল সায়রা বানুর পাশে শাহরুখ খান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

দিলীপ কুমারের বাসায় শাহরুখ, শোকবিহ্বল সায়রা বানুর হাত ধরে সান্ত্বনা।  ছবি: সংগৃহীত

দিলীপ কুমারের বাসায় শাহরুখ, শোকবিহ্বল সায়রা বানুর হাত ধরে সান্ত্বনা। ছবি: সংগৃহীত

প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের বাসায় গেলেন বলিউড বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খান। শোকবিহ্বল সায়রা বানুর হাত ধরে সান্ত্বনা দিলেন তাকে। শাহরুখ খানকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন দিলীপ কুমার।তাকে সন্তানতুল্য মনে করেন সায়রা বানুও। একাধিকবার সাক্ষাৎকারে সায়রা বানুর মুখে শোনা গেছে, 'আমার আর দিলীপ সাহেবের সন্তান থাকলে সে শাহরুখের মতোই হতো।'

কিং খানের চুল নাকি এক্কেবারে দিলীপ কুমারের মতো, এমনটাই মনে করেন সায়রা বানু। সন্তানসম শাহরুখকে প্রথম দেখে চুলে বিলি কেটে দিয়েছিলেন অভিনেত্রী। শাহরুখ ছিলেন তাদের 'মু বোলা বেটা'।

শাহরুখও দিলীপ কুমারকে প্রচন্ড ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। দিলীপ কুমারকে নিজের অন্যতম আদর্শ মনে করেন কিং খান। তাই তো দিলীপ কুমারের অসুস্থতার খবর পেয়ে বার বার তার বাড়িতে দেখা করতে ছুটে গেছেন শাহরুখ। 

বুধবারও নিজেকে ধরে রাখতে পারলেন না শাহরুখ। মৃত্যুর খবর শোনা মাত্রই দিলীপ খানের বাড়িতে ছুটে গেলেন তিনি। সেখানে শোকস্তব্ধ সায়রা বানুর পাশে বসে তাকে সান্ত্বনা দিতে দেখা গেল কিং খানকে। ইতিমধ্যেই ওই ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কান্নায় ভেঙে পড়েছেন সায়রা বানু। আর তার হাত ধরে বসে রয়েছেন শাহরুখ।

সূত্র : জি নিউজ