ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২:৪৮:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

শোবিজে সর্বপ্রথম করোনার টিকা নিলেন সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরেণ্য অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা করোনাভাইরাসের টিকা নিলেন। জাতীয় সংসদ ভবনে সোমবার (৮ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুক পেইজে সুবর্ণা মুস্তাফা টিকাগ্রহণের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন- আমার টিকা নেওয়া সম্পন্ন হয়েছে। মানুষের যত্ম নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।

জানা যায়, জাতীয় সংসদ ভবনে টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছিলেন সুবর্ণা মুস্তাফা। তারই ধারাবাহিকতায় আজ তিনি টিকা নিয়েছেন। ধারণা করা হচ্ছে, দেশে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে তিনিই প্রথম করোনার টিকা গ্রহণ করলেন।

অভিনয়ে খুব একটা নিয়মিত নন সুবর্ণা মুস্তাফা। বেছে বেছে কাজ করছেন তিনি। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি তিনি।

-জেডসি