শোলাকিয়ায় এবার ঈদের জামাত হবে না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের কারণে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এ বছর ঈদ জামাত হচ্ছে না। গত ১৪ মে ধর্ম মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক এ বছর শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, এবার উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাই ধর্ম মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বড় পরিসরে ও উন্মুক্ত স্থানে ঈদের জামাত হবে না। সে অনুযায়ী শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এর আগে প্রতি বছরই ঈদ জামাতের একমাস আগে থেকেই প্রস্তুতিমূলক সভা ও মাঠের সংষ্কার কাজ হতো। এ বছর কোনো সভা বা সংষ্কার কাজ হয়নি।
২০১৬ সালে ঈদুল ফিতরের দিন মাঠের কাছে জঙ্গি হামলার পর ঈদুল আজহায় কঠোর নিরাপত্তায় স্বল্প পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হওয়ার পর থেকে এবার প্রথম ঈদের জামাত হচ্ছে না ।
জনশ্রুতি রয়েছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। করোনার প্রাদুর্ভাবের কারণে এই প্রথম ১৯৩তম ঈদুল ফিতরের জামাত বাতিল করা হয়েছে।
-জেডসি
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত







