ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৪০:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৯ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ মে) সকাল ৮টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল কাদেরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি ওই এলাকার আবদুল কাদেরের স্ত্রী নূর নাহার (১৯)। তাদের সংসারে এক কন্যা (৫ মাস) সন্তান রয়েছে।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিক জানান, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য জানতে তদন্ত চলছে।