শ্রীপুরে প্রথম নারী ইউপি চেয়ারম্যান হাসিনা মমতাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। এবার নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাবাড়ি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ প্রার্থী হাসিনা মমতাজ শ্রীপুর উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনিসহ এবার শ্রীপুরের ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন আওয়ামী লীগ এবং দুজন স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, রাজাবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিনা মমতাজ নৌকা প্রতীকে ১০ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (আনারস প্রতীক) স্বতন্ত্র প্রার্থী মু. মুফাজ্জল হক পেয়েছেন ৭ হাজার ১১ ভোট।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ বলেন, হাসিনা মমতাজ শ্রীপুর উপজেলার প্রথম নারী চেয়ারম্যান।
পঞ্চম পর্যায়ে শ্রীপুরে অন্য ৭টি ইউনিয়নের মধ্যে প্রহলাদপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নূরুল হক আকন্দ, গাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল হক মাদবর, মাওনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, গোসিংগা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ছাইদুর রহমান, কাওরাইদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজিজুল হক, বরমী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. তোফাজ্জল হোসেন ও তেলিহাটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল বাতেন সরকার নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



