শ্রীলঙ্কায় সিরিজ বোমায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে তিনটি গির্জা ও তিনটি পাঁচ-তারকা হোটেলে সিরিজ বোমা হামলায় মৃতের সংখ্যা প্রায় ৩০০। এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ২৯০ জনের নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ। আহতের সংখ্যা পাঁচ শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। খবর রয়টার্স ও আল জাজিরার।
হামলার পর দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে কারফিউ জারি করা হয়। পাশাপাশি সোম ও মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশটির সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে।
বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্বও স্বীকার করেনি। কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি৷ তবে হামলাগুলোর লক্ষ্য ধর্মীয় উপাসনালয় ও অর্থনৈতিক কেন্দ্রগুলো বলে উল্লেখ করেছে স্থানীয় গনমাধ্যমগুলো৷ আপাত দৃষ্টিতে সবগুলো হামলাই সমন্বিত বলে ধারণা করছে পুলিশ৷
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত সব হামলাকারী সেদেশের নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তবে তাদের সঙ্গে বিদেশি কোনো ব্যক্তি বা সংস্থার যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা ১০ দিন আগে এ ধরনের উগ্রবাদী হামলার সতর্কবার্তা দিয়েছিলেন বলে এএফপির খবরে দাবি করা হয়েছে, কিন্তু যে উগ্র গোষ্ঠীর কথা বলা হচ্ছে তাদের কোনো বক্তব্য আসেনি।
শ্রীলঙ্কা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই দেশ। দেশে খ্রিস্টধর্মে বিশ্বাসী ক্যাথলিকদের সংখ্যা ছয় শতাংশ মাত্র। ইস্টারের প্রার্থনার কারণে গির্জায় বেশ ভিড় ছিল, তাই এই নির্দিষ্ট সময়টাকেই জঙ্গিরা বেছে নিয়েছে বলে মত কলম্বো পুলিশের।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











