শ্রেণিকক্ষের ছাদ ধসে ছাত্রীর মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৩ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বরগুনার তালতলীর ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ ধসে স্কুলছাত্রী মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট করা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণসহ আহতদের ১০ লাখ টাকা করে দেয়ার আবেদন জানানো হয়। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারেক এবং মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইট ফাউন্ডেশনের পক্ষ হয়ে রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির রিট আবেদনটি করেন।
নিহত স্কুলছাত্রীর নাম- মানসুরা (৮)। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। মানসুরা তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের নজির হোসেন তালুকদারের মেয়ে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়লে ১১ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে মানসুরার মৃত্যু হয়।
রিট আবেদনে উল্লেখ করা হয়, ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ভবনটি ২০০২ সালে নির্মাণ করেন সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। ভবনটি নির্মাণের এক বছরের সময়ই গ্রেড বিমে ফাটল ধরেছিল।
জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমান বলেন, ভবনের ছাদের পলেস্তারা ধসে আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মানসুরার লাশ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে আহতরা ভর্তি আছে, তারা অনেকটা আশঙ্কামুক্ত।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






