ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২০:২০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

সংগীতশিল্পী মমতাজ দাদি হলেন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

নাতনি কোলে মমতাজ

নাতনি কোলে মমতাজ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম দাদি হলেন। আজ দুপুরে সামাজিক ফেসবুকে দাদি হওয়ার খবর তিনি নিজেই জানিয়েছেন। মমতাজ ফেসবুকে লিখেছেন, আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।

 

তার ছেলে মেহেদী খান ফেসবুকে লিখেছেন, ‘আমি চমৎকার একটি মেয়ের বাবা হয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন’।

 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের অস্ত্রোপচার করেছেন অধ্যাপক কর্নেল (অব.) খালেদা খানম। চৈতি দেওয়ান এবং তার সন্তান এখন সুস্থ আছেন।

 

মমতাজের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে হয়েছে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি।