সংরক্ষিত আসনে মনোনয়ন দাখিল শেরিফার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (আসন ৪৫) শূন্যপদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব মো. আবুল কাসেমের কাছে মনোনয়ন দাখিল করেন তিনি।
আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ থাকলেও আগেই জমা দিলেন তিনি। আর ১৮ অক্টোবর বাছাইয়ের পর ২৩ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
শেরিফা কাদের দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি। জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের দীর্ঘ ২০ বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। প্রায় এক যুগ আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ তাকে দলের ভাইস চেয়ারম্যান নিয়োগ দেন।
বাংলাদেশের সংবিধানের নিয়মে সরাসরি ভোটে ৩০০ আসনে নির্বাচনের পর নিবন্ধিত দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়। দলের মনোনীত একক প্রার্থীরাই প্রতিটি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে তাদেরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ফলে ভোটের আর প্রয়োজন হয় না।
অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে এ আসনে জাতীয় পার্টি যে প্রার্থীকে মনোনয়ন দেবে, তিনিই নির্বাচিত হবেন। চলতি একাদশ সংসদে জাতীয় পার্টির জন্য চারটি সংরক্ষিত আসন রয়েছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




