সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের নবনির্মিত ম্যূরাল উদ্বোধন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার
সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের নবনির্মিত ম্যূরাল উদ্বোধন
কুমিল্লায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুরশিল্পী শচীন দেব বর্মনের নবনির্মিত স্মৃতি ম্যূরাল উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শহরের চর্থাস্থ শচীন দেব বর্মনের বাড়িতে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফজল মীর প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুরশিল্পী শচীন দেব বর্মনের ম্যূরাল উদ্বোধন করেন।
আবুল ফজল মীর বলেন, কুমিল্লায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের মতো আরো অনেক জ্ঞানী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগঠক ও শিল্পী সাহিত্যিকের জন্ম দিয়ে শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত। শচীন দেব বর্মন নিজেই ঐতিহ্যপূর্ণ বাংলার গীতি কবিতাকে পাক-ভারত উপমহাদেশে সুরে ও সঙ্গীতে সমৃদ্ধ করেছেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন- শচীন দেব বর্মনের ম্যুরাল নির্মাতা বিশিষ্ট ভাস্কর্য ও চিত্রশিল্পী উত্তম গুহ। বক্তৃতা করেন- প্রফেসর আমীর আলী চৌধুরী, গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, অতিরিক্ত পিপি এডভোকেট গোলাম ফারুক, সাংস্কৃতিক সংগঠক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি পাপড়ী বসু।
অনুষ্ঠানে সুর শিল্পী শচীন দেব বর্মন রচিত সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









