ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

সঙ্গীতশিল্পী ন্যানসি এবার আরজে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার

সঙ্গীতশিল্পী ন্যানসি এবার আরজে

সঙ্গীতশিল্পী ন্যানসি এবার আরজে

নাজমুন মুনিরা ন্যানসিকে সবাই গানের শিল্পী হিসেবেই চেনেন। এবার তাকে পাওয়া যাবে আরজে হিসেবে। গতকাল শনিবার বাংলাদেশের রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮’র সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গানের এই শিল্পী।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাপিটাল এফএম’র সেলস হেড শুভেন্দু সাহা, নাফিজ রেদওয়ান শান্ত, আরজে জাহান অরণ্য প্রমুখ।

ন্যানসি বলেন, ‘আমি গানের মানুষ। খুব একটা কথা বলা হয় না। কিন্তু এবার কথা বলার কাজই করতে হচ্ছে। রেডিও ক্যাপিটাল আমাকে যখন এই অনুষ্ঠানটি করার প্রস্তাব দেয়, আমি প্রথমে কিছুটা চিন্তায় পড়ে যাই। প্রথমে অনেকটা দ্বিধার মধ্যে ছিলাম, আমি কি পারবো? পরবর্তীতে অনুষ্ঠান সম্পর্কে জেনে, বেশ ভালো লাগলো এবং তাদের হ্যাঁ বলে দিলাম। আশা করি, অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লাগবে।’

ন্যানসির অংশগ্রহণে ক্যাপিটাল এফএম’র অনুষ্ঠানটির নাম ‘লাইভ উইথ ন্যানসি’। এটি প্রচার হবে প্রতি শনিবার রাত ৯টায়।