ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:১৭:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সদরঘাটে যাত্রীর চাপ নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। দুই দিন পরই পবিত্র ঈদুল আজহা। তাই পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। ঈদের আগে সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও ব্যতিক্রম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আগের মতো যাত্রীদের চাপ নেই। লঞ্চের কর্মচারীদেরও নেই তেমন ব্যস্ততা। তবে সন্ধ্যার পর থেকে চাপ কিছুটা বেশি থাকে বলে জানিয়েছেন লঞ্চ কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (২৭ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে এমন চিত্রই দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, টার্মিনালের পন্টুনে বাধা আছে দক্ষিণাঞ্চলগামী সারি সারি লঞ্চ। সকাল ১০টা নাগাদ লঞ্চ ছেড়েছে ২৭টা। এ সময়ের মধ্যে ৪৬টা লঞ্চ ঘাটে এসেছে। ২-৩টি লঞ্চে যাত্রীদের দেখা গেলেও বাড়তি কোনো চাপ নেই যাত্রীদের। যাত্রীর চাপ না থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন হাক ডাকও নেই। এদিকে যাত্রী দাঁড়িয়ে থাকায় নির্ধারিত সময়ে ছাড়ছে না লঞ্চ, এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয়ের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে ২০টি লঞ্চ। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে সদরঘাট টার্মিনালে এসেছে ৩৯টি লঞ্চ।