ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৯:২০:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

সন্তান কোলে প্রিয়ঙ্কা-নিক?

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

সেই ফোটোশপড ছবি।

সেই ফোটোশপড ছবি।

টালিগঞ্জের পামেলা বসু সকালবেলায় নেটখুলতেই ‘থ’। হোয়াটসঅ্যাপে একটি ফরওয়ার্ড মেসেজ ঢুকেছে তাঁর ফোনে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা কালোতে নিক-প্রিয়ঙ্কা। আর নিকের কোলে এক সদ্যোজাত। একই অভিজ্ঞতা হয়েছে বারাসাতের দীক্ষা দে-রও। ব্যাপারটা কী? পাপারাৎজির কবল থেকে নিজেকে বাঁচিয়ে নিক-প্রিয়ঙ্কা বাবা-মা হয়ে গেলেন, অথচ কেউ টের পর্যন্ত পেল না!

এ সব ভাবনাই যখন একে একে গ্রাস করছে তাদের তখনই বেরিয়ে এল আসল রহস্য। গতকাল রোববার ছিল নিক-প্রিয়ঙ্কার প্রথম বিবাহবার্ষিকী। আর তাদের ‘অ্যানিভারসারি গিফট’ হিসেবেই এক অত্যুৎসাহী ফ্যানক্লাব ফটো এডিটিং সফটওয়ারে নিক-পিগির ছবি এডিট করে নিকির কোলে জুড়ে দিয়েছে সেই সদ্যোজাতকে। আর ডিজিটালের যুগে কোনও কিছু ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। এ ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সেই ছবি। ফ্যানেদের মনে উদয় হয়েছে নানা জল্পনা-কল্পনার।

আগেও প্রিয়ঙ্কার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা গুজব রটলে প্রিয়ঙ্কা এক সাক্ষাৎকারে বলেছিলেন, হ্যাঁ, মা হওয়ার ইচ্ছা নিশ্চয়ই রয়েছে আমার। তবে তা এখনই নয়। বর্তমানে আমি নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। এখন আমি সুটকেসের মধ্যে রয়েছি। আমার ইচ্ছা একটা বড় আলমারি কেনার।