সন্ত্রাসী-দুর্নীতিবাজদের সঙ্গে কোনো আপোষ নয়: আইভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
অতীতের মত কোনও সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেবেন না বা আপোষ করবেন না। সেইসঙ্গে জনগণের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী কাজ করবেন বলেই প্রত্যয় ব্যক্ত করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।
রোববার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নগর ভবনে নিজ কার্যালয়ে বসে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন টানা তৃতীয়বারের বিজয়ী এই মেয়র।
এসময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও।
এদিন কার্যালয়ে প্রবেশ করেই চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন মেয়র আইভী। পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। নির্বাচনের কারণে দীর্ঘ প্রায় দুই মাস কর্মবিরতির পর পুনঃরায় নিজের কার্যালয়ে এসে কর্মকাণ্ড শুরু করেন তিনি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন, অতীতের মত কোনও সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেব না বা আপোষ করব না। জনগণের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী কাজ করব।
এসময় তিনি জানান, চলমান উন্নয়ন কাজের মধ্যে প্রথমেই ছয়টি মেগা প্রকল্পের কাজ শেষ করতে চান। যা প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারী গণভবনে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মেয়র আইভীসহ সব ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











