সপরিবারে করোনা আক্রান্ত হলেন দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ৫ মে ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
কোভিড পজিটিভ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গোটা পাড়ুকোন পরিবার সহ করোনা আক্রান্ত তিনি। গত শনিবার থেকে দীপিকার বাবা ভারতীয় ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুধু অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবাই নন আক্রান্ত তার মা অর্থাৎ প্রকাশ পাড়ুকোনের স্ত্রী উজ্জ্বলা পাড়ুকোনও। দীপিকার বোন অনিশা পাড়ুকোনেরও রিপোর্ট পজিটিভ। আর মঙ্গলবার (৪ মে) দীপিকার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে বাড়িতেই আইশোলেসনে রয়েছেন তিনি।
পাড়ুকোন পরিবারের ঘনিষ্ঠ বিমল কুমার জানান, ১০ দিন আগে প্রকাশ পাড়ুকোন, স্ত্রী উজালা ও ছোট মেয়ে অনিশার মধ্যে করোনার কিছু উপসর্গ দেখা যায়। পরীক্ষা করালে রিপোর্ট কোভিড পজিটিভ আসে। এরপর তিনজনেই বাড়িতে হোম আসোলেশনে ছিলেন। কিন্তু এক সপ্তাহ পরও প্রকাশের জ্বর না কমায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ, হয়তো আর ২-৩ দিনের মধ্যেই ছেড়ে দেবে। উজালা ও অনিশা বাড়িতেই আইসোলেশনে আছেন।
বলিউড সূত্রে খবর, গত মাসে মুম্বাই থেকে বেঙ্গালুরু যান দীপিকা। সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা রণবীর সিং। মহারাষ্ট্রে ১৫ দিনের লকডাউন ঘোষণা করার পরপরই মুম্বাই বিমানবন্দরে দেখতে পাওয়া যায় দীপ-বীরকে। দীপিকার পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে কিছুদিনের জন্য সময় কাটাতে গিয়েছিলেন তারা। কিন্তু সেখানে করোনার কবলে দীপিকা সহ গোটা পাড়ুকোন পরিবার। তবে রণবীর সিংয়ের শারীরিক অবস্থার আপডেট এখনও জানা যায়নি।
বেশ কয়েকটি ছবি পাইপলাইনে রয়েছে দীপিকা পাড়ুকোনের। '৮৩'-ছবিতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। ছবিতে কপিল দেবের চরিত্রে রণবীর এবং তার স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। এছাড়াও সম্প্রতি সিদ্ধন্ত চতুর্বেদীর সঙ্গে শকুন বত্রার ছবির শ্যুটিং শেষ করেছেন নায়িকা। যদিও এই ছবির নাম এখনও অবধি সামনে আসেনি। শাহরুখ খানের সঙ্গে 'পাঠান' ছবিতেও দেখা যাবে দীপিকাকে। ঋত্বিক রোশনের সঙ্গে আরও একটি ছবিতে এবং অমিতাভ বচ্চনের সঙ্গে 'দ্য ইন্টার্ন'-ছবির ভারতীয় রিমেকে কাজ করবেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ সহ একঝাঁক তারকা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









