সপ্তাহের ব্যবধানে বেড়েছে যেসব পণ্যের দাম
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সপ্তাহের ব্যবধানে চাল, মুরগি, ডিম, মাছ ও মাংসসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। রোজার আগে বাজারে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি দিশেহারা নিম্নআয়ের মানুষ।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সপ্তাহ ব্যবধানে বাজারে প্রতি কেজি মোটা চালের দাম বেড়েছে দেড় থেকে দুই টাকা। আগে পাইজাম চাল প্রতি কেজি ৫৪ টাকা বিক্রি হলেও এখন ৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
প্রায় মাসখানেক ধরে ব্রয়লার ও ডিমের দাম দফায় দফায় বেড়েছে। সপ্তাহখানেক আগে ব্রয়লারের কেজি ২২০ টাকা থাকলেও বর্তমানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা মাসখানেক আগে ছিল ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকায়। লেয়ার ২৮০ থেকে ২৯০ টাকায়।
বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। হাঁসের ডিম ২২০ এবং দেশি মুরগির ডিমের ডজন ১৯০ টাকা।
পাঙাশ-তেলাপিয়া ছাড়া অন্যান্য মাছের দামও কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। গরুর মাংসের দামও ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ৭৫০ থেকে ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, বেড়েছে খাসির মাংসের দামও।
কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। বাজারে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
এ ছাড়া বাজারে সবজির দাম কিছুটা হাতের নাগালে আছে। আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়, শসা প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, করলা ১১০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৬৫ টাকা, পটল ৫৫ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৬৫ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, ধুন্দুল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, বড় রসুন ২০০ টাকা, ছোট রসুন ১২০ থেকে ১৩০ টাকা, আদা ২৪০ টাকা, খোলা চিনি ১১৫ থেকে ১২০ টাকা, প্যাকেট আটা ৬৫ টাকা, দেশি মসুরের ডাল ১৪০ টাকা, ইন্ডিয়ান মসুরের ডাল ১২০ থেকে ১২৫ টাকা এবং সয়াবিন তেলের লিটার ১৮৭ টাকায় বিক্রি হচ্ছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








