সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল ভারত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল ভারত
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত ঘোষণা করেছে ভারত।
দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো বুধবার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আগামী ১৩ মার্চ (শুক্রবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. হর্ষ বর্ধনের নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কূটনৈতিক কর্মকর্তা, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের ভিসা বাদে ভারতের অন্য সব ধরনের ভিসা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এছাড়া গত ১৫ ফেব্রুয়ারির পর থেকে ছয়টি দেশ ভ্রমণ করা ভারতীয় নাগরিকদের অন্তত ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন (ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা) করে রাখা হবে। ওই ছয়টি দেশের মধ্যে রয়েছে- চীন, ইতালি, কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমন হয়ে থাকলে সাধারণত ১৪ দিনের মধ্যে প্রকাশ পেয়ে থাকে।
ওয়ার্ল্ডওমিটাররের তথ্যানুসারে, আজ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৩৩ জনে দাঁড়িয়েছে।
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











